Showing posts with label প্রযুক্তি খবর. Show all posts
Showing posts with label প্রযুক্তি খবর. Show all posts

Thursday, July 31, 2025

দেশে এল আন্ডারওয়াটার ফটোগ্রাফিতে সেরা ভিভো ওয়াই৪০০

দেশে এল আন্ডারওয়াটার ফটোগ্রাফিতে সেরা ভিভো ওয়াই৪০০

 







ভিভোর ওয়াই সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওয়াই৪০০ প্রথমবারের মতো যাত্রা শুরু করলো বাংলাদেশে। তরুণদের অ্যাডভেঞ্চারাস ও ব্যস্ত জীবনধারায় ফটোগ্রাফি এবং স্টাইলের এক নতুন মাত্রা যোগ করেছে ফোনটি। যা হতে চলেছে ভ্রমণপ্রেমীদের জন্য পারফেক্ট স্মার্টফোন ক্যামেরা সলিউশন। 


ওয়াটার ডাইভেও ক্যামেরা অন


ভিভো ওয়াই৪০০ স্মার্টফোনের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর আন্ডারওয়াটার ফটোগ্রাফির ক্ষমতা। কক্সবাজার ট্যুর বা ওয়াটার রাইডস এর ফান সবকিছুই ক্যাপচার করা যাবে, একদম নির্ভয়ে। কেননা ফোনটির আইপি ৬৯ রেটিং, আন্ডারওয়াটার ফটোগ্রাফিকে করে একদম সুরক্ষিত। তাই শখে হক কিংবা পেশা, সব পরিবেশেই পছন্দের মুহূর্তকে ক্যামেরাবন্দি করতে আর নেই কোনো বাঁধা। 


ক্যামেরার যাদুতে রঙিন সব শট


ফোনটির ক্যামেরা সেগমেন্টে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৫২ অটোফোকাস মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেলের বোকে সেন্সর ও ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।পানির নিচের ছবি তুলতে রয়েছে আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোড, আর ছবিগুলো ইনহ্যান্স করতে আছে উন্নত এআই ফিচারস।   


শেডেড কালারে স্টাইলিশ ডিজাইন 


ভিভো ওয়াই৪০০-এর ইউনিক ডিজাইন আর কালার অপশন একে করে তুলেছে নজরকাড়া। বিশেষ করে ডাইনামিক গ্রিন কালারটি আলোয় ঝলমল করে নানা শেডে, যা ফোনটিকে দেয় স্টাইলিশ গ্ল্যামার। সঙ্গে রয়েছে পার্ল হোয়াইট কালার অপশনও।


৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ও পাতলা মেটালিক ফ্রেম ফোনটিকে দেয় প্রিমিয়াম লুক ও ফিল। বেজেললেস স্ক্রিন, ১২০ হার্জ রিফ্রেশ রেট আর ১৮০০ নিটস ব্রাইটনেস ফোনটিকে দেয় আরও ক্লিয়ার, আরও ব্রাইট ও ইনটেন্স ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স।


ফ্ল্যাগশিপ ডুরাবিলিটি


ভিভো ওয়াই৪০০-এ আছে ফ্ল্যাগশিপ লেভেলের আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং, যা ধুলাবালি ও পানির সুরক্ষায় একদম নিশ্চিন্ত করে তোলে। ২ মিটার গভীর পানিতেও ৩০ মিনিট পর্যন্ত ফোনটি নিরাপদ থাকে। মিলিটারি-গ্রেড টাফনেস এবং এসজিএস সার্টিফায়েড আই কমফোর্ট প্রযুক্তি নিশ্চিত করে কঠিন পরিবেশেও নির্ভরযোগ্য পারফরম্যান্স আর চোখের সুরক্ষা।


আলট্রা পাওয়ার, আলট্রা ফান


ফোনটিতে আছে ৬০০০ এমএএইচ এর ব্লুভোল্ট ব্যাটারি ও দ্রুত চার্জিং এর জন্য ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জার। চার বছর পরেও ৮০% ব্যাটারি কর্মক্ষমতা বজায় রাখার গ্যারান্টি থাকায়, ব্যাটারি হেলথ নিয়ে টেনশন গন, ফান অন। স্মুথ পারফরম্যান্সের জন্য রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর। 


ভিভো ওয়াই৪০০ পাওয়া যাচ্ছে ২ টি স্টোরেজ অপশনে। একটি ৮ জিবি র‍্যাম ও ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যামসহ ১২৮ জিবি রম, যার দাম ২৭,৯৯৯ টাকা। অন্যদিকে একই র‍্যাম ক্যাপাসিটি নিয়ে ২৫৬ জিবি রমের ভ্যারিয়েন্ট এর মূল্য ২৯,৯৯৯ টাকা। ফোনটি প্রি-অর্ডার করলেই থাকছে – এস৮০ পাওয়ার ব্যাংক, মানা বে টিকিট, ওয়াটার ড্যামেজ ইন্স্যুরেন্স ও ১৮ জিবি বাংলালিংক ডেটা বান্ডেল এর মত ২০,০০০ টাকার এক্সক্লুসিভ গিফট।

Tuesday, July 8, 2025

এই বর্ষায় ফোনের সুরক্ষা: আইপি রেটিং-এর গুরুত্ব

এই বর্ষায় ফোনের সুরক্ষা: আইপি রেটিং-এর গুরুত্ব

 


অনলাইন ডেস্কঃ

মেঘলা আকাশ। হঠাৎ ঝেঁপে নামলো বৃষ্টি। একপাশে কাদা, অন্যদিকে বৃষ্টির পানিতে ভেজা ব্যাগের ভেতরে রাখা ফোনটি। মুহূর্তেই উদ্বেগ ভর করে মনে। কি হবে এরপর? পানির ছোঁয়ায় হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে স্ক্রিন, বিকল হয়ে পড়তে পারে স্পিকার কিংবা পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে ডিভাইসটি। বর্ষাকালের এমন অপ্রত্যাশিত পরিস্থিতিতে স্মার্টফোন সুরক্ষার বিষয়টি তাই আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর ফোনের সুরক্ষায় আস্থা রাখার অন্যতম ভরসা হয়ে উঠেছে ইনগ্রেস প্রোটেকশন বা আইপি রেটিং।

কিন্তু কি এই আইপি রেটিং? কি কাজ আইপি রেটিং এর? এটি কতটুকু কার্যকর? অনেকেই হয়তো জানি না এর সঠিক গুরুত্ব। আইপি রেটিং আসলে কেবল একটি টেকনিক্যাল টার্ম নয়, বরং এটি আজকের স্মার্টফোন ব্যবহারকারীর জন্য একান্ত প্রয়োজনীয় একটি নিরাপত্তার মান।

আইপি রেটিং নির্ধারণ করে কোন ডিভাইস কতটা ধুলো ও পানি থেকে সুরক্ষিত থাকবে। এটি সাধারণত দুটি সংখ্যায় প্রকাশিত হয় – প্রথম সংখ্যা শুন্য থেকে ছয় পর্যন্ত, যা কঠিন বস্তু যেমন ধুলাবালি থেকে সুরক্ষার মাত্রা বোঝায়। দ্বিতীয় সংখ্যা শুন্য থেকে নয় পর্যন্ত, যা তরল যেমন পানি থেকে সুরক্ষা নির্দেশ করে। সংখ্যাগুলো যত বেশি, সুরক্ষার মাত্রাও তত বেশি শক্তিশালী ধরা হয়। কখনো কখনো রেটিংয়ে একটি অতিরিক্ত অক্ষরও থাকে, যা বিশেষ পরিস্থিতিতে ডিভাইসের সুরক্ষা বা বৈশিষ্ট্য নির্দেশ করে। তবে এই অক্ষর সাধারণত সবসময় উল্লেখ করা হয় না।

কোন স্মার্টফোন কোন পরিবেশে নিরাপদে ব্যবহার করা যাবে তা আইপি রেটিং-এর মাধ্যমে নিশ্চিত হওয়া যায়। এটি স্মার্টফোনের স্থায়িত্ব বাড়ায়, ঝুঁকি কমায় এবং নিরাপত্তার নিশ্চয়তা দেয়। তাই আইপি রেটিং শুধু একটি সংখ্যা নয়, এটি পণ্যের গুণমান ও নিরাপত্তার মানদণ্ড।

স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো বেশ কয়েক বছর থেকেই তাদের স্মার্টফোনে আইপি রেটিং সংযুক্ত করে ব্যবহারকারীদের জন্য আরও উন্নত সুরক্ষার নিশ্চয়তা দিতে শুরু করেছে। বিশেষ করে, পানি ও ধুলাবালি প্রতিরোধের জন্য ভিভো নির্ভরযোগ্য আইপি৬৪, আইপি৬৮ ও আইপি৬৯ এর মতো উন্নত মানের রেটিং প্রয়োগ করছে। 

আইপি৬৮ রেটিংযুক্ত একটি স্মার্টফোন সাধারণত ১.৫ মিটার গভীরতায় ৩০ মিনিট পর্যন্ত পানির নিচে সুরক্ষিত থাকতে পারে। অন্যদিকে, আইপি৬৯ রেটিং অতিরিক্ত সুরক্ষা প্রদান করে, যা ফোনকে উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রার পানি থেকেও সুরক্ষিত রাখে। 

ভিভোর এক্স, ভি এবং ওয়াই সিরিজের বিভিন্ন ফোনেও আইপি রেটিং নিয়ে কাজ করা হয়েছে। ফলে মানুষ তার প্রয়োজন ও পছন্দ অনুযায়ী যেকোনো প্রাইস রেঞ্জে আইপি রেটিংসহ ফোন বেছে নিতে পারেন। এভাবেই ভিভোর স্মার্টফোনগুলো হয়ে উঠছে প্রতিদিনের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও নির্ভরযোগ্য সঙ্গী।

Thursday, June 19, 2025

ভালো ডিসপ্লে ও দারুণ অডিও, পছন্দের শীর্ষে ভিভো ভি৫০ লাইট

ভালো ডিসপ্লে ও দারুণ অডিও, পছন্দের শীর্ষে ভিভো ভি৫০ লাইট




ব্যস্ত দিন শেষে অথবা সাপ্তাহিক ছুটিতে নিজের জন্য সময় বের করে নিতে চায় সবাই। চায় একটু বিশ্রাম ও ভরপুর বিনোদন। কফি, স্ন্যাক্স সাথে ফুল অন নেটফ্লিক্স বিঞ্জ – এ যেন ক্লান্তি দূর করার এক থেরাপি। কিন্তু এই মুহূর্তগুলো আরও নিখুঁতভাবে উপভোগ করতে প্রয়োজন একটি ভালো ডিসপ্লে এবং শক্তিশালী অডিও সিস্টেম, যা পাওয়া যায় ভিভো ভি৫০ লাইটের উচ্চমানের ডিসপ্লে ও পাওয়ারফুল স্পিকার থেকে। 


তাই চলুন জেনে নেওয়া যাক, যে কারণে ভিভো ভি৫০ লাইট হয়ে উঠেছে বিনোদনপ্রেমীদের প্রিয় ডিভাইস।


ফোনটিতে রয়েছে ৬.৭৭ ইঞ্চির ফুল এইচডি+ আল্ট্রা ভিশন অ্যামোলেড ডিসপ্লে, যা রিচ কালার ও উজ্জ্বল স্ক্রিনের মাধ্যমে স্পষ্ট ও সুন্দর ভিজ্যুয়াল উপস্থাপন করে। আর ২.৫ডি পো-লেড ফ্ল্যাট স্ক্রিন, আল্ট্রা-ন্যারো বেজেল ডিজাইন এবং ৯৪.২% স্ক্রিন-টু-বডি রেশিও স্মার্টফোনটির ডিসপ্লেকে আরও বড় ও বিস্তৃত করে তোলে। এই কারণেই সিনেমা, ওয়েব সিরিজ, ইউটিউব, কিংবা রিলস – যেটাই দেখুন না কেন, প্রতিটি ফ্রেমেই থাকে নিখুঁত ডিটেইল ও দারুণ ক্ল্যারিটি, যা ঘরে বসেই প্রিমিয়াম মানের বিনোদনের অভিজ্ঞতা নিশ্চিত করে।


১৮০০ নিটস পিক ব্রাইটনেসের কারণে ভিভো ভি৫০ লাইটের স্ক্রিন এতটাই পরিষ্কার যে, সরাসরি রোদেও প্রতিটি মুহূর্ত স্পষ্ট ও জীবন্ত দেখা যায়। চোখ-জুড়ানো ভিজ্যুয়াল অভিজ্ঞতার ফলে ফোনটি দিয়ে দেখলে যেকোনো দৃশ্যই আরও বাস্তবসম্মত মনে হয়। সাথে এসজিএস লো ব্লু লাইট সার্টিফিকেশন নিশ্চিত করে যে দীর্ঘসময় ব্যবহারের পরও চোখে কোনো চাপ বা ক্লান্তি অনুভূত হয় না। এছাড়াও স্মার্টফোনটির ১২০ হার্জ রিফ্রেশ রেট দেয় একদম স্মুথ এক্সপেরিয়েন্স। স্ক্রলিং হোক বা স্ট্রিমিং, সব কিছুতেই পাওয়া যায় বাঁধাহীন ফ্লো।


ভালো ডিসপ্লের সঙ্গে মানসম্পন্ন অডিও সিস্টেমও বিনোদনের আনন্দকে বাড়িয়ে দেয় বহুগুণ। আর ভিভো ভি৫০ লাইট এই দিক থেকেও প্রস্তুত পুরোপুরি। 


এতে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার, যা প্রদান করে ৪০০% পর্যন্ত বেশি ভলিউম। তাই সিনেম্যাটিক সাউন্ড কোয়ালিটির সঙ্গে মিলিয়ে তৈরি হয় একটি সম্পূর্ণ মাল্টিমিডিয়া অভিজ্ঞতা।


ফোনটিতে দীর্ঘস্থায়ী ৬৫০০ এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারি থাকায় বারবার চার্জ করার প্রয়োজন নেই। আর ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি দ্রুত চার্জিং নিশ্চিত করায় কম সময়েই ডিভাইসটি আবার ব্যবহার উপযোগী হয়ে ওঠে। 


এভাবেই ‘স্লিমার বাট স্ট্রংগার সো প্রো’ ভিভো ভি৫০ লাইট পারফরম্যান্স বা ব্যাটারিতে যেমন শক্তিশালী – এর ডিজাইন, ডিসপ্লে আর অডিও সবকিছু মিলে বিনোদনপ্রিয় ইউজারদের জন্য একদম স্পট-অন পছন্দ।

Tuesday, May 20, 2025

ঈদুল আজহায় স্মার্টফোন কিনে জিতে নিন ফ্রিজ কিংবা এসি!

ঈদুল আজহায় স্মার্টফোন কিনে জিতে নিন ফ্রিজ কিংবা এসি!







ঈদ মানেই আনন্দ, উদ্‌যাপন আর প্রিয়জনদের সঙ্গে মুহূর্ত ভাগ করে নেওয়ার সময়। সেই আনন্দকে আরও রঙিন করতেই ভিভো নিয়ে এসেছে ‘কুলেস্ট ঈদ এভার’ ক্যাম্পেইন। নির্দিষ্ট মডেলের ভিভো স্মার্টফোন কিনলেই ক্রেতারা লাকি ড্র-এর মাধ্যমে পেয়ে যাচ্ছেন ফ্রিজ ও এসি সহ নিশ্চিত উপহার! সঙ্গে থাকছে স্মার্ট ওয়াচ, নেকব্যান্ড, রিরো ভাউচার ও ডাটা বোনাসের সুবিধাও – যা এবারের ঈদকে করে তুলছে সত্যিকারের কুলেস্ট ঈদ এভার।


১৭ মে থেকে শুরু হওয়া ‘কুলেস্ট ঈদ এভার’ ক্যাম্পেইনটি চলবে আগামী ১০ জুন পর্যন্ত। এই সময়ে দেশের যেকোনো ভিভো অথরাইজড স্টোর বা ব্র্যান্ড শপ থেকে ভিভো ওয়াই১৯এস, ভিভো ওয়াই২৯ , ভিভো ভি৫০ লাইট কিংবা ভিভো ভি৫০ ফাইভজি মডেলের যেকোনো একটি ফোন কিনলেই থাকছে লাকি ড্র-তে অংশ নেওয়ার সুযোগ। এই ক্যাম্পেইনে অংশ নেওয়া যাবে সারা দেশ থেকে। ঢাকা বা ঢাকার বাইরে, ভিভো স্টোর থেকে নির্ধারিত মডেল কিনলেই গ্রাহকরা লাকি ড্র-এর জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন।


দৈনিক লাকি ড্র-এর মাধ্যমে বিজয়ীরা পেতে পারেন এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, রিরো ডব্লিউ১ এবং ডব্লিউ২ স্মার্টওয়াচ। এছাড়াও থাকছে রিরো টিডাব্লিউএস এল১৮ ও রিরো বি১০ নেকব্যান্ড এবং রিরোর বিশেষ ডিসকাউন্ট ভাউচার।


ভিভোর এই ঈদ ক্যাম্পেইন শুধু উপহারের দিক থেকেই নয়, ইন্টারনেট ব্যবহারের আনন্দও করে তুলছে আরও বেশি। এরই অংশ হিসেবে গ্রামীণফোন ব্যবহারকারীদের জন্য ৫ জিবি এবং বাংলালিংক ব্যবহারকারীদের জন্য থাকছে ১৮ জিবি ডাটা বোনাসের সুবিধা।  


উৎসবের আনন্দ সবার জন্য, এই ভাবনা থেকেই ভিভোর ‘কুলেস্ট ঈদ এভার’ ক্যাম্পেইন। তাইতো এই ক্যাম্পেইনের একটি অংশ ভিভো উৎসর্গ করবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য। সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার লক্ষ্যেই মূলত এই উদ্যোগ, যাতে কেউই উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না থাকে।


দেরি না করে এই ঈদে আনন্দ ছড়িয়ে দিন সবার মাঝে। অংশ নিন ভিভোর ‘কুলেস্ট ঈদ এভার’ ক্যাম্পেইনে, উপভোগ করুন দারুণ সব উপহার আর অফার!